ঘরে বসেই সবচেয়ে কম খরচে গাছের খাবার তৈরি (কিচেন কম্পোস্ট তৈরি)

ঘরে বসেই সবচেয়ে কম খরচে গাছের খাবার তৈরি (কিচেন কম্পোস্ট তৈরি)

কিচেন কম্পোস্ট
আজকে গাছের জন্য এমন একটি রেসিপি দিব, যা সবথেকে সস্তা ও সহজলভ্য কিন্তু গাছের জন্য সবচেয়ে উপকারী।
জি, ঠিক পড়েছেন।
কিচেন কম্পোষ্ট তৈরি। এটা ২ ভাবে করা যায়।
১) তরল ২) মিডিয়ার মতো বা সার।
তরল কম্পোস্ট তৈরির পদ্ধতিঃ
  • => ৩/৬টি ৫ লিটার পানি/তেলের বোতল নিন।
  • => আপনার রান্নাঘরে প্রতিদিনের যেই সবজির উচ্ছিষ্ট হয়, সেটা এর মধ্যে জমা করুন।
  • => শুধুমাত্র সবজি বা ফলের উচ্ছিষ্ট দিবেন। কোন প্রকার তেল জাতীয় জিনিস, মাছ, মাংস, হাড়, কাটা, দুধ, চিনি জাতীয় জিনিস কখনোই দিবেন না। আলু্, পেঁয়াজ, রসুন, কুমড়া, লাউ টমেটো সহ সব ধরনের সবজির খোসা দিবেন।
  • => এভাবে একমাস একটি বা ২টি বোতল ভর্তি করুন।
  • => বোতল ভর্তি হলে মুখ বন্ধ না করে এক কোনায় রেখে দিন। মুখ বন্ধ করলে গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে।
  • => ৩ মাস পর বোতল বের করে পানির সাথে গুলিয়ে ছেঁকে নিন।
  • => এই সময়ে আবার বাকি বোতলগুলো ভর্তি করুন।
  • => এবার ছেঁকে নেওয়া পানি প্রতিটি গাছের টবে দিতে পারেন।
  • => ছেঁকে নেওয়া উচ্ছিষ্ট রেখে দিতে পারেন পরবর্তী সময়ে কম্পোস্ট সার হিসেবে টবে ব্যবহার এর জন্য।
  • => ভয় পাবেন না, তেমন একটা গন্ধ হবে না। যতটুকু হবে, সইতে পারবেন।
সার তৈরিঃ
  • => ২/৩ দিনের কিচেন উচ্ছিষ্ট একটি জায়গায় জমা রাখুন। জায়গা না থাকলে একটু বড় বালতি নিতে পারেন।
  • => ২/৩ ইঞ্চি স্তর হলে উপরে হালকা করে মাটির স্তর দিন। আবার ২/৩ ইঞ্চি উচ্ছিষ্ট দিন।
  • => এভাবে পুরো বালতি ভর্তি করে সবচেয়ে উপরের স্তরে মাটি দিয়ে ২০/২৫ দিন ফেলে রাখুন।
  • => এরপর সব উল্টিয়ে দিন। প্রতি ৭-১০ দিন পর পর উল্টিয়ে দিতে হবে।
  • => এভাবে ২-২.৫ মাস পর এটা ব্যবহারের উপযোগী হবে।
  • => এই কম্পোস্ট সার টবের মিডিয়ার সাথে মিক্সড করে ব্যবহার করতে পারবেন।
উপকারিতাঃ এটা গাছের সব ধরনের পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে। তাই, গাছের গ্রোথ, ফুল ও ফল হবে খুব সুন্দর। এ্যাডেনিয়ামের ফুল/কলি ঝরে যাওয়া, ফুল ছোট হওয়া, পাতা হলুদ হওয়া সহ সব ধরনের গাছের উপকার করে।
যেকোন গাছের জন্য খুব উপকারী।

সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর

Top Img back to top