শীতে এ্যাডেনিয়ামের যত্ন

শীতে এ্যাডেনিয়ামের যত্ন

এ্যাডেনিয়ামের যত্ন
শীতে কূয়াশাচ্ছন্ন আবহাওয়ায় অনেক সময় এ্যাডেনিয়াম সবুজ হয়ে যেতে দেখা যায়।এমনটা হওয়ার প্রধান কারন কুয়াশা ও অযত্ন।
রাতের কূয়াশা গাছের সর্বাঙ্গ ভিজে যায়, দিনে এই সময়ে গাছ বেশি রোদ পায় না বলে গাছের উপর একধরণের শ্যাওলার আস্তরণ পরে এবং গাছের উপর সবুজ হয়ে যায়।এরফলে সূর্যের আলো শ্যাওলা ভেদ করে গাছের শরীরে পৌছাতে পারেনা।ফলে শ্যাওলার নীচে জমে থাকা পানি শুকাতে পারেনা গাছে ছত্রাকের জন্ম হয় ও গাছে ছোটছোট গর্ত আকারে গাছে পঁচন দেখা দেয়।
শীতকাল এডেনিয়ামের জন্য ডরমেন্ট পিরিয়ড। এই সময় এর পানির চাহিদা খুব কম থাকে। সুপ্তাবস্থায় থাকে বিধায় এই সময় এর খাদ্য লাগে কম। তাই বেশি পানি আর সার, শীতকালে এডেনিয়ামের ক্ষতি করে। অনেক সময় শিকড় পচে যায়।
পাতা হলুদ হয়ে ঝড়ে পরা এই সময় খুব বেশি হয়। পাতা কুয়াশার কারনে ভেজা থাকলে ছত্রাকের সংক্রমন হয়। শীতকালে আবহাওয়া অনেক শুষ্ক থাকে, তাই লাল মাকড়ের সংক্রমনও বেড়ে যায়।
এসব থেকে পরিত্রান পেতে আমরা যা করতে পারি-
❇️ সম্ভব হলে শীতকালে এডেনিয়ামকে সেডে পরিচর্যা করা। এতে তীব্র শীত আর কুয়াশা থেকে গাছকে বাচানো যাবে। একই সাথে হিউমিডিটি মেইনটেইন হবে।
❇️ পরিমিত পানি দিলে শিকড় পচবে না। সম্পূর্ণ মাটি শুকানোর পর পানি দেয়া উচিত। শীতকালে মিডিয়া ভেদে মোটামুটি ১০-১৫ দিন পর পর এডেনিয়ামে পানি দেয়া উচিত।
❇️ সুপ্তাবস্থায় থাকে বিধায় শীতকালে এডেনিয়ামে খুবই কম সার দিতে হয়। অন্যথায় গাছের ক্ষতি হয়।
❇️ শীতকালে পাতায় যেন লম্বা সময় ধরে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। বেশি পানি/কুয়াশা জমে থাকলে তা মুছে দিতে হবে।
❇️ শীতকালে এডেনিয়ামের প্রূনিং বা রিপটিং করা উচিত না।
❇️ ছত্রাক বা মাকড়ের সংক্রমণ বেশি হয় তাই, শীতকালে ৫-৭ দিন পরপর গাছে ছত্রাকনাশক/কীটনাশক স্প্রে করা দরকার। এতে এডেনিয়ামে রোগব্যাধি কম হয়।
সবাইকে শুভ কামনা।
(ছবিগুলো নেট থেকে সংগ্রহীত)
তথ্য সংগ্রহ ও লেখকঃ Md Sajjad Hossen Jim

সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর

Top Img back to top