এ্যাডেনিয়াম সোকোট্রানাম পরিচিতি | Adenium Socotranum

এ্যাডেনিয়াম সোকোট্রানাম পরিচিতি | Adenium Socotranum

Adenium Socotranum
আজ আমরা জানবো Adenium socotranum সম্পর্কে ।
সব এডেনিয়াম প্রজাতির মধ্যে সবচেয়ে হাইডিমান্ডিং কিন্তু দূর্লভ হচ্ছে socotranum প্রজাতি। একে ভারত মহাসাগরের, আরব উপদ্বীপের দক্ষিনে, আফ্রিকান হর্নের পূর্বে, socotra দ্বীপে পাওয়া যায়। অনেক বছর ধরে এটি জনসাধারনের জন্য গোপনীয় একটি সোভিয়েত নেভাল ঘাটি ছিল।
অস্ট্রিয়ান উদ্ভিদ সংগ্রাহক, বোটানিষ্ট এবং ইউনিভারসিটি অব ভিয়েনার বোটানির অধ্যাপক Friedrich Karl Max Vierhapper ১৯০৪ সালে সর্বপ্রথম এই প্রজাতির বর্নণা করেন।
এটি Adenium obesum subs. socotranum (Vierh.) Lavranos বা Adenium socotranum Vierh. নামেও স্বীকৃত। তবে একে প্রচলিত ভাবে Socotran desert rose, Aden rose of Socotra, sack-of-potatoes tree ইত্যাদি নামে ডাকা হয়।
এরাবিকামের মত অনেক মোটা হয় এদের কর্ডেক্স। কর্ডেক্স ৫-৬ ফুট চওড়া। এরা উচ্চতায় ১৩-১৬ পর্যন্ত লম্বা হতে পারে।
বসন্ত থেকে মধ্য-গ্রীষ্ম পর্যন্ত এদের ফুল হয়। শীর্ষ দিকে ফুলগুলো সূচলো আর প্রান্তদেশে কম কুঞ্চিত। ভিতরে টিউবটি সাদা-গোলাপি।
গাঢ় সবুজ বর্ণের পাতাগুলো প্রায় ১২ সেমি: লম্বা হয়। সাধারণত শীর্ষপ্রান্ত চওড়া থাকে।
এরাবিকাম আর গোল্ডেন ক্রাউনের মাঝে সংকর করে থাই এডেনিয়াম চাষীরা একটি হাইব্রিড তৈরী করেছে যার নাম thai socotranum. চওড়া কর্ডেক্সের এই হাইব্রিড বনসাইপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়।

তথ্য সংগ্রহ ও লেখকঃ Md Sajjad Hossen Jim

সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর

Top Img back to top