এ্যাডেনিয়াম দোফারেন্স পরিচিতি | Adenium Dhofarense

এ্যাডেনিয়াম দোফারেন্স পরিচিতি | Adenium Dhofarense

Adenium Dhofarense
আজ আমরা এডেনিয়ামের খুব অপ্রচলিত একটি জাত সম্পর্কে আলোচনা করবো। আমাদের আজকের প্রজাতি Adenium Dhofarense.
★নামকরণ :
ওমানের Dhofar এ উৎপত্তির কারনে এই প্রজাতির নাম হয়েছে A. dhofarense.
★আবিষ্কারক :
২০১৫ সালে Alain Rzepecky এই প্রজাতির নামকরণ করেন।
★উৎপত্তি এবং বাসস্থান :
সেন্ট্রাল-সাউদার্ন আরব পেনিনসুলার ধীরেধীরে বৃদ্ধি পাওয়া এই উদ্ভিদটি ওমানের dhofar প্রদেশ ছাড়াও, ওমানের দক্ষিনাংশ এবং উত্তর-পূর্ব ইয়ামেনে এই প্রজাতি পাওয়া যায়।
★বর্ননা :
ক্ষুদে বাওবাবের মত দেখতে গুল্ম জাতিয় সাকুলেন্ট A. dhofarense ৩ মিটার লম্বা হতে পারে। কর্ডেক্স থেকে কান্ড বের হয়। এর প্রতিটি গাছই আলাদা গড়নের। তবে কিছু সাধারণ বৈশিষ্ট্য হলো-
এই প্রজাতির বেশিরভাগ গাছ গুলো ১-১.৫ মিটার বৃদ্ধি পায়। কোন কোন ক্ষেত্রে এটি ৩ মিটার পর্যন্ত হয়ে থাকে। বেশিরভাগ গাছ উপরের দিকে ঘন শাখা প্রশাখা যুক্ত মুকুটের মত গঠন করে। অন্যান্য গুলোর শাখা গুলো হয় লম্বা, কোনকোন ক্ষেত্রে ৩ মিটার পর্যন্ত, যা মোটা কর্ডেক্স থেকে বের হয়ে শীর্ষ দিকে ডালপালার মুকুট গঠন করে। এদের গাছগুলো; খাড়া, ঝুলন্ত এবং হামাগুড়ি – এই তিন ধরনের গঠনে দেখা যায়।
★পাতা :
এদের পাতা বেশ বড় আকারের হয়। পাতাগুলো আবরণ যুক্ত।
★কর্ডেক্স :
এই প্রজাতিটি এডেনিয়ামের অন্যান্য প্রজাতি গুলো থেকে সুন্দর কর্ডেক্স গঠন করে। কর্ডেক্স ৪০ সেমি: পর্যন্ত চওড়া হয়।
★কান্ড :
এই প্রজাতির শাখা প্রায়শই নিচের দিকে নেমে আসে। মাটিতে নেমে এদের শিকড় তৈরী হয়।
★ফুল :
এই প্রজাতির ফুল গুলো ছোট আকারের হয়। ফুলের রঙ সাধারণ গোলাপি হয়। গ্রীষ্মের প্রথম দিকে এতে ফুল আসে। এর পরপরই গাছ থেকে পাতা ঝরা শুরু হয়।
তথ্য সংগ্রহ ও লেখকঃ Md Sajjad Hossen Jim

সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর

Top Img back to top