এ্যাডেনিয়াম কোয়েটানিয়াম পরিচিতি | Adenium Coetaneum

এ্যাডেনিয়াম কোয়েটানিয়াম পরিচিতি | Adenium Coetaneum

Adenium Coetaneum
এই পর্বে আমরা জানবো এডেনিয়ামের আরেকটি প্রজাতি Adenium coetaneum এর সম্পর্কে।
⏩ অন্য নামগুলো হলো :
Adenium coetaneum Stapf
Adenium obesum (Forssk.) Roem. & Schult.
⏩ উৎপত্তি এবং বাসস্থান :
এই প্রজাতিটির আদি নিবাস আফ্রিকার পশ্চিমাংশ, সেনেগাল, উগান্ডা, কেনিয়া, তাঞ্জানিয়া, মালি, চাঁদ, সুদান, ইথিওপিয়া, সোমালিয়া, সৌদি আরব, ইয়েমেন, ওমান।
⏩ চারণভূমির উচ্চতা :
সমুদ্রপৃষ্ঠ থেকে ২০-৭০০ মিটার উপরে।
⏩ বর্ননা 📜
শুষ্ক তৃণভুমি, জংলা, মাঝারী মরুভূমিতে এদের বৃদ্ধি ভাল হয়। গুল্ম থেকে ছোট গাছের আকারে এই উদ্ভিদের কান্ড মোটা হয়।
⏩ কর্ডেক্স :
মোটা রূটস্টক ১-২ মি: পর্যন্ত চওড়া হয়।
⏩ কান্ড 🌴
দুই বা ততোধিক শাখার উদ্ভিদ গুলো ০.৪-৫ মি: লম্বা হয়। ধূসর-সাদা বাকল মসৃণ হয়।
⏩ পাতা 🍃
৩-১২ x ০.২-৬ সেমি: পরিমাপের পাতাগুলো শীর্ষে গোলাকৃতি আর নিম্নদিকে সরু থাকে। কচি অবস্থায় লোমশ, পরবর্তীতে লোমহীন হয়ে যায়।
⏩ ফুল 🌹
ফুলগুলো হালকা গোলাপি থেকে লাল রঙের হয়। গলার দিকে লাল দাগ থাকে। ফুল মাঝে মাঝে লোমশ হয়। ক্যালিক্স-লোব ৫-১১ x ২-৩ মিমি:, টিউব ২-৪.৫ সেমি: লম্বা, লোব ৯-৩০ মিমি: লম্বা, ৫-২৫ মিমি: চওড়া আর বাইরের দিকে হালকা পশমি; পিস্টিল ১১-২০ মিমি: ও পিস্টিল হেড ১-১.৫ মিমি: লম্বা হয়।
⏩ ফল 🥓
লম্বাটে সীডপড গুলো ধূসর থেকে ধূসর বাদামি, ১১-২২ সেমি: লম্বা আর ১-২ সেমি: চওড়া হতে পারে। বীজপত্র পরিপক্ব হতে সময় লেগে যায়।
⏩ বীজ :
ফল থেকে লম্বা, হালকা বাদামি রঙের অসংখ্য বীজ (১০-১৪ x ২-৪ মিমি:) বের হয়, যার দুই প্রান্তে সাদা লোমশ উপাঙ্গ (২৫-৩৫ মিমি:) থাকে।
তথ্য সংগ্রহ ও লেখকঃ Md Sajjad Hossen Jim

সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর

Top Img back to top