এ্যাডেনিয়াম মাল্টিফ্লোরাম পরিচিতি | Adenium Multiflorum
আজ আমরা জানবো এডেনিয়ামের আরেকটি প্রজাতি multiflorum এর সম্পর্কে।
এটি সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি। তবে অনেক ট্যাক্সনোমিষ্ট একে obesum এর একটি উপ-প্রজাতি বলেছেন। এডেনিয়ামের এই প্রজাতিটির সব অংশই মারাত্মক বিষাক্ত। এর বিষে কার্ডিওটক্সিক গ্লাইকোসাইড থাকে।
মোজাম্বিক থেকে স্পেসিমেন সংগ্রহ করে ১৮৬১ সালে জার্মান
বোটানিষ্ট Johann Friedrich Klotzsch সর্ব প্রথম এই Adenium multiflorum বর্ননা করেন।
ল্যাটিন শব্দ multi-florum মানে বহু ফুল, এক সাথে অনেক ফুল ফুটে তাই এমন নামকরণ হয়েছে।
Impala lily
Sabie star
Kudu lily (Eng.)
Impalalelie (Afr.)
A. multiflorum প্রজাতিটির আদি নিবাস জিম্বাবুয়ে, মোজাম্বিক, মালাবি, দক্ষিন-পূর্ব জাম্বিয়া, উত্তর-পূর্ব দক্ষিন আফ্রিকা (ট্রান্সভাল, নাটাল) এবং সোয়াজিল্যান্ড।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ মিটার উচ্চতা পর্যন্ত এই প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায়।
তপ্ত শুষ্ক পাথুরে বালু মাটি থেকে শুরু করে নদীর পাশে, কাদা মাটিতেও Adenium multiflorum বেড়ে উঠে। নিঃসন্দেহে এটি এডেনিয়ামের সবচেয়ে আকর্ষণীয় প্রজাতির মধ্যে একটি। ক্ষুদে Baobab এর সাথে এর সাদৃস্য রয়েছে।
প্রাকৃতিক পরিবেশে Adenium multiflorum এর মোটা রূটস্টক মাটির নিচে থাকে।
মোটা লম্বা কান্ডের প্রজাতিটির উচ্চতা ৩ মিটার পর্যন্ত হয়ে থাকে। মস্রিন ধূসর বাকলের Adenium multiflorum এর, কান্ড ও শাখা-প্রশাখায় পানির মত কষ থাকে।
৩৫-১২০x১৫-৮০ মিমি: মাপের পাতাগুলোর উপরের পৃষ্ঠ চকচকে আর নিচের পৃষ্ঠ বিবর্ণ দেখায়। মধ্য ও পার্শ্ব শিরা, পাতার উপরের পৃষ্ঠে খুব ভালমতো পার্থক্য করা গেলেও নিচের পৃষ্ঠে শুধু মধ্য শিরাটাই দেখা যায়। লম্বা ডিম্বাকৃতির পাতাগুলো কান্ডের শীর্ষে গুচ্ছাকারে থাকে। ফুল আসার আগে এদের সব পাতা ঝরে যায়।
শীতকালে তুলনামূলক বেশি ফুল আসলেও বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ভালই ফুল আসে। ৫০-৭০ মিমি: ডায়ামিটারের ফুলগুলো শীর্ষ পুষ্পমঞ্জরি থেকে প্রস্ফুটিত হয়। বড় বড় সাদা/হালকা গোলাপি ফুল গুলোতে গোলাপি/লাল কুঞ্চিত বর্ডার থাকে। একেবারে সম্পূর্ণ সাদা ফুল খুব দূর্লভ। Adenium multiflorum এর ফুলে মিষ্টি সুভাস রয়েছে।
Adenium multiflorum এর নলাকৃতি সীডপড সাধারণত দুইটি একসাথে আসে। এরা ২৪০ মিমি: পর্যন্ত লম্বা হয়।
Adenium multiflorum এর সীডপড ফেটে বাদামি রঙের, নলাকৃতির অসংখ্য বীজ বের হয়। বীজের দুই প্রান্তে রেশমি লোমশ উপাঙ্গ থাকে।
সংগৃহীত
