এ্যাডেনিয়াম ক্রিস্পাম পরিচিতি | Adenium Crispum
আজ আমরা আলোচনা করব Adenium crispum সম্পর্কে ।
অন্যান্য নামগুলো-
➖Adenium crispum Chiov.
➖Adenium somalense var. crispum
➖Adenium somalense var. crispum Chiov.

🔰 ইটালির উদ্ভিদবিজ্ঞানী Emilio Chiovenda সর্ব প্রথম এই প্রজাতিটি বর্ননা করেন।
🔰 Crispum কে Somalense এর বামন প্রতিচ্ছবি ভাবা যেতে পারে। আকারে এই প্রজাতিটি খুবই ছোট। সাধারণত লম্বায় এরা ২০ ইঞ্চির ছোট হয়। মাধুর্যময় ক্ষুদ্রাকৃতির উদ্ভিদটি বনসাইপ্রেমীদের খুব প্রিয়।
🔰 দক্ষিন সোমালিয়ার বালুকাময় সাগর তীরে এই প্রজাতিটি বেশ লক্ষণীয়। প্রাকৃতিক পরিবেশে এদের napiform কর্ডেক্স মাটির নিচে থাকে, যার উপর থেকে শিকড় বের হয়। সৌভাগ্যবশত এরা কর্ডেক্সের নিচ থেকেও শিকড় গঠন করতে পারে, তাই গৃহপালিত crispum তার সুন্দর কর্ডেক্স দিয়ে খুব সহজেই আমাদের বিমোহিত করে।

🔰 Somalense এর মতই এরা ঠান্ডার প্রতি খুব সংবেদনশীল। অতিরিক্ত গরম আর আর্দ্রতা এরা সহ্য করতে পারে না। সুন্দর ফুলের আধিকারী হলেও সম্ভবত এই কারনে এরা বেশ দূর্লভ।
🔰 ফুল দেখে খুব সহজেই এদের সনাক্ত করা যায়। এটি হচ্ছে একমাত্র এডেনিয়াম প্রজাতি; যার ফুলে, টিউবের ভিতর থেকে বাইরের পাপড়ি পর্যন্ত লাল স্ট্রাইপ/দাগ থাকে। ফুল লালচে, গোলাপি এবং সাদাটে রংয়ের হয়। তুলনামূলক ভাবে টিউবের ভিতরের দিকটা একটু বেশি হলদেটে হয়।
🔰 বড় ভাই Somalense এর চেয়ে ছোট পাতা বিশিষ্ট Crispum আক্ষরিক ভাবে যেন বড় ভাইয়ের ক্ষুদ্র অনুলিপি। এদের ধূসর/লালচে সবুজ লম্বা-সরু পাতাগুলো একটু ম্লান দেখায়। পাতার মধ্যপাজর সাদা আর জালিকাগুলো সিলভার বর্ণের। সব ক্ষেত্রে না হলে, সাধারন এদের পাতার প্রান্ত কুঞ্চিত বা ঢেউখেলানো হয়।
তথ্য সংগ্রহ ও লেখকঃ Md Sajjad Hossen Jim
