এ্যাডেনিয়াম সোমালেন্স পরিচিতি | Adenium Somalense
এই পর্বে আমরা জানবো adenium somalense সম্পর্কে।
★নামকরণ :
সোমালিয়ায় উৎপত্তির কারনে এই প্রজাতির নাম হয়েছে A. somalense।
★বৈজ্ঞানিক অন্য নাম :
Adenium obesum subs. somalense (Balf.f.) G.D.Rowley
Adenium obesum Roem. & Schult.
★উৎপত্তি এবং বাসস্থান :
সোমালিয়া ছাড়াও তাঞ্জানিয়া এবং কেনিয়াতে একে পাওয়া যায়।
★বর্ননা :
এডেনিয়ামের অন্যান্য সব প্রজাতি থেকে এটি দ্রুত বৃদ্ধি পায়। কোন কোন ক্ষেত্রে এটি ১৫ ফুট পর্যন্ত হয়ে থাকে।
★কর্ডেক্স :
অন্যান্য প্রজাতির মত এর কর্ডেক্স ততটা মোটা হয় না। অনেকটা কনিকাল আকারের কর্ডেক্স হয়। তবে ভিন্ন রূপের উপ-প্রজাতি somalense nova বেশ চওড়া কর্ডেক্সের উদ্ভিদ।
★কান্ড :
এই প্রজাতির কান্ড আর কর্ডেক্স একই আকারের। এদের কান্ড গাছের মত দীর্ঘ হয়, যা অন্য ভ্যারাইটিতে খুব আনকমন। লম্বা আর মোটা কান্ডের জন্য অনেক এডেনিয়াম প্রেমি এই প্রজাতির উদ্ভিদে ভাস্কর্য তৈরী করে।
★পাতা :
ঠান্ডা অসহিঞ্চু এই প্রজাতিটি পাতা শীতকালে ঝরে যায়। লিনিয়ার গঠন, লালচে সবুজ, লম্বা সরু পাতার মধ্যশিরা হয় সাদা রঙের। অন্য জালিকা গুলো সাদা/সিলভার বর্ণের।
★ফুল :
multiflorum এর মত somalense এর ফুল অতটা শক্তপোক্ত/সতেজ না। তবে অনেক ফুল ফোটে। হলুদ দাগেসহ চওড়া টিউবের ট্রাম্পেট আকার ফুল গুলোর পাপড়ি কিছুটা বড়। কিন্তু multiflorum এর মত বড় গর্ভকেশর এদের থাকে না। ফুল সাদা এবং গোলাপী থেকে লালচে বর্ণের।
★ফল :
সীডপড বেশ বড় আকারের হয়। শিংয়ের মত একসাথে দুইটি পড জোড়া লেগে থাকে। পরিপক্ব হলে পড সবুজ থেকে বাদামি রং ধারণ করে।
★বীজ :
সীডপড ফেটে বিবর্ন বাদামি রঙের, নলাকৃতির অসংখ্য বীজ বের হয়। বীজের দুই প্রান্তে রেশমি লোমশ উপাঙ্গ থাকে।

